Translate

Showing posts with label হাইকু (তিন লাইনের ছড়া). Show all posts
Showing posts with label হাইকু (তিন লাইনের ছড়া). Show all posts

Sunday, December 28, 2014

হাইকু(সিলেটি)

।।শমীক চৌধুরী  ।।


আছইন কিছু রত্ন
রাখতে লাগবো
করিয়া যত্ন ...
---------------------

শীতে দিলে ডান্ডা
লাগে টাকো ঠান্ডা
মাফলারের ফান্দা

------------------

 সিলেটির বাতিক
কলা গাছ খুঁজে
দেখলে এক শালিক
 ----------------
বাতিকের দেখো রে তাল
মাকাল আর আবাল
জমের আরেক পাল -
---------------------
ভিতরে গরম বাইরে শীত
শীত কমাইতে
গাইরাম গীত
--------------------

বেজান ঐসে নি কুনো অখন ?
বেজান তো অইব তখন
স্ক্রল করলে আগা পাইতাম না যখন 
 --------------------
কত মাত ওই গেল 
খাইলাম পুরাণ  সাধুর জল  
বড়দিন আর ঠান্ডার ওটাউ  কুফল 
-----------------------------------
বলরামের ছাড়িয়া 'বল'
বলো ' রাম' কইয়া
খাইলা রঙিন জল..
------------------

আমি লেখি হাইকু -
মিফতাহ লেখে লিমেরিক।
আমরা কি তবে  ম্যাভেরিক ?
---------------------------------

মজছি লইয়া হাইকু
মজা করলাম একটু
আরো মজা অইব কাইলকু
--------------------
আমার কিসু হাইকু আছে ইখানো
কিচ্ছুতেই চাওয়া যায় না হিখানো
পাগলর প্রলাপর ঢাই জমানো
--------------------------------




হাইকু (তিন লাইনের ছড়া) -২

।।শমীক চৌধুরী  ।।

তাদের যিনি মাতা 
দিদি বলে ডাকে সবাই 
নেই তার  মমতা। 
-------------------
ছলনার ই ফল
সমতলে শিখরে
পার্বত্যে ভূতল
----------------
সত্যি ই বটে।  
তারই তর্ক বিতর্কে  
সময় টা তো কাঁটে।
-----------------------
আসছে পৌষ সংক্রান্তি
কুয়াশা ঢাকা  রাতে সবাই মিলে
 জমজমাট এবার মেড়ামেড়ি
------------------------
সুখিরাম এবার ইগলু তে
সার্চ করে দেখুন গুগলে তে
বিরৈন ভাত খায় চুঙ্গাতে
----------------------
চমৎকার  রূপক
দিয়াছে চমক
যুদ্ধ ভাগবত
------------------
ভাবাইলি রে
হাসাইলি রে
'হাইকু' র মধ্যে ডুবাইলি রে ....
---------------------------------

মসি নাই
কলম নাই
কি বোর্ডে লিখি
---------------------------

হাইকু (তিন লাইনের ছড়া)

।।শমীক চৌধুরী  ।।

(সবই সাম্প্রতিক ঘটনাবলির উপরে। নিজগুনে বুঝে নেবেন - ধন্যবাদ )
অন্ধতার জ্ঞানে
ভরা আঁখি তার
তাইতো খেঁপেছে ধর্মের ষাড় |
----------------
করা কি যায় পূর্বাভাষে পুরো বিশ্বাস ?
ঘোষণার খেলাপ তো
পূর্বাভাষের পুরনো অভ্যাস |
-------------------
কিলের গোসাই শুধু লয় হরি নাম |
দ্বারে দ্বারে ঘুরিয়া শোনায় সেই গান |
বিনিময়ে জনগণ তারে কিল দেয় দান |
-------------------
নিজ কুয়া দর্শে
মণ্ডূক গায় গান
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং
-------------------
এই ঘোষণা শ্রবণে, অজের হয় না প্রতিক্রিয়া
বাক্যবান যথারীতি ভাসিয়া গেল
তাহার শিরদেশ ও শিঙের উপর দিয়া
-------------------
'এ কে' র পেটে শুধু প্যাঁচ
সকালে হয় গন্ডগোল
তাই খায় ইসবগোল
-------------------
কেউ পুড়ে ছাই
কেউ চাঁপা কবরে
পৃষ্ঠাভরা তারই খবরে
-------------------
যদি ও সুশীল
রেগে গেলে ভাষা তার
অতিশয় অশ্লীল
-----------
গাছে মারে ঢিল
পাহারাদার আসে ছুটে
ঘটনা জটিল
---------
তরুন রাসভ চায় উচ্চ করি শির
আদিবাসী হত্যা দর্শে
মন্ত্রী রাসভগণ মুক ও বধির
---------